যমজ সন্তানের জন্য প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরের গোড়ার দিকে মা হওয়ার ঘোষণা দেন সেলিনা জেটলি। তিনি এখন যমজ সন্তানের জন্য অপেক্ষা করছেন। আগামী বছর এপ্রিল মাসে সেলিনার যমজ সন্তানেরা পৃথিবীর আলোর মুখ দেখবে। সামাজিক যোগাযোগের সাইট টুইটারে সেলিনা নিজেই ভক্তদের এই বার্তা দেন। গত জুলাই মাসে দুবাইভিত্তিক হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা। অস্ট্রিয়ার শত বছরের পুরোনো এক আশ্রমে তাঁদের এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিটিআই।