যমজ সন্তানের মা হলেন সেলিনা জেটলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমজ সন্তানের মা হলেন বলিউডের অভিনেত্রী সেলিনা জেটলি। ২৪ মার্চ শনিবার ফুটফুটে দুটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা। সেলিনা ও তাঁর স্বামী পিটার হাগ তাঁদের সন্তানের নাম রেখেছেন বিরাজ ও উইনস্টন।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পিটার। তাঁর উদ্ধৃতি দিয়ে এক খবরে টিওআই জানিয়েছে, ‘হ্যাঁ, আমাদের দুই দেবদূত স্বর্গ থেকে মর্ত্যে এসেছে। আমরা খুবই খুশি। সেলিনা ও সন্তানেরা ভালো আছে। আমাদের জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন।’গত বছরের ২৩ জুলাই পিটারকে বিয়ের পর থেকে দুবাইতে বসবাস করছেন সেলিনা জেটলি। তবে শিগগিরই তিনি মুম্বাই বেড়াতে আসবেন বলেই জানা গেছে।