যমুনা ফিউচার পার্ক:ভাঙার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের উপর শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ফিউচার পার্কের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের ওপর শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা কর্তৃপক্ষ রিটটি দায়ের করে। আজ রোববার দুপুরে চেম্বার বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আদালতে যমুনার আইনজীবি আবেদন করলে আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। রাজউক কৌসুলি কে এস এম মেসবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি কাল শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি পাঠিয়েছেন।যমুনার আইনজীবি আহসানুল করিম বলেন, গত বৃহস্পতিবার অনুমোদন না পাওয়ায় আবেদনটি কার্যতালিকায় আসেনি। আজ চেম্বার বিচারপতির আদালতে আবেদন জানানো হয়েছে। কাল আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।