যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ আজ মঙ্গলবার দুপুরে আবার শুরু হয়েছে। আজ সকালে ভাঙার কাজ শুরু করার কথা থাকলেও ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে প্রায় ৫০ জন শ্রমিক দুপুর দেড়টায় এই পার্কের অষ্টম তলায় বিভাজন দেয়াল (পার্টিশন ওয়াল) ভাঙার কাজ শুরু করেন। এ সময় অন্তত ৫০ জন পুলিশ উপস্থিত ছিল। যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক জানান, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ নগর উন্নয়ন কমিটিতে বর্তমান ভবনের নকশা পুনঃবিবেচনার জন্য আজ আবেদন করেছে। এ কমিটির চেয়ারম্যান পূর্ত সচিব। ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা এই আবেদনের বিষয়ে বলেন, ‘তারা আবেদন করেছে। কোনো সিদ্ধান্ত পাওয়ার আগ পর্যন্ত ভাঙার কাজ চলবে।’