যমুনা বিল্ডার্সের এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। কেন আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা ১০ দিনের মধ্যে জানাতে বলেছেন আদালত। একই সঙ্গে আদালত ২২ ফেব্রুয়ারি তাঁকে সকাল সাড়ে দশটায় সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরি ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যানের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।রাজউকের কৌঁসুলি এ এফ এম মেসবাহউদ্দিন প্রথম আলোকে জানান, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় শামীম ইসলামকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন আদালত।হাইকোর্টের রায় নিয়ে ভুল উদ্ধৃতি দেওয়ায় শামীম ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়।