যমুনায় পানি কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে যমুনা নদীতে পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরিগুলো অর্ধবোঝাই হয়ে নদী পার হচ্ছে। এতে নদীর দুই পাড়ে প্রায় এক হাজার পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক বাস ও শতাধিক প্রাইভেট কার আটকা পড়ে আছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফুল্লাহ জানান, নদীতে পানির স্তরের উচ্চতা এখন সাত থেকে সাড়ে সাত ফুট। একটি ফেরি যানবাহনে পুরো বোঝাই হয়ে নদী পার হতে হলে পানির স্তরের উচ্চতা হওয়া দরকার নয় থেকে ১০ ফুট। এদিকে পানি কমে যাওয়ায় ঘাটের পন্টুনগুলো নিচে নামিয়ে দেওয়ায় র্যাম অনেক খাড়া হয়ে গেছে। ফলে একেকটি বাস বা ট্রাককে ফেরি থেকে নামতে বা ফেরিতে উঠতে এক ঘণ্টার মতো সময় লেগে যাচ্ছে। গতকাল বুধবার রাতভর নদীর উভয় পাড়ে তীব্র যানজট ছিল।