যশোবন্ত সিং আবারও যোগ দিলেন বিজেপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভার সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিং ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) পুনরায় যোগ দিলেন।আজ বৃহস্পতিবার দলের সভাপতি নিতিন গাদকারির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অতীতে যশোবন্ত সিংয়ের সঙ্গে যা ঘটেছে, তা এখন বিস্মৃতপ্রায়।গত বছরের আগস্টে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে বই লিখে সমালোচিত হয়ে বিজেপি থেকে বহিষ্কার হওয়ার ১০ মাস পর যশোবন্ত সিং সসম্মানে দলে ফিরে এলেন।যশোবন্ত সিং লোকসভায় পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের প্রতিনিধিত্ব করছেন।