যশোর জিলা স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রাচীন স্কুলগুলোর একটি। ১৮৩৮ সালের ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত স্কুলটি, ১৮৭২ সালে সরকারি হয়। স্থানীয় বিদ্যোৎসাহী ও সমাজসেবীরা স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৩২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু। বর্তমান শিক্ষার্থী দেড় সহস্রাধিক। প্রভাতি ও দিবা শাখায় বিভক্ত স্কুলটি শুধু ভালো ফলাফল নয়, খেলাধুলা, বিতর্ক, বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিক থেকে দেশের শীর্ষস্থানীয়। প্রখ্যাত শিক্ষকদের মধ্যে রয়েছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, কৃষ্ণচন্দ্র মজুমদার, আনিস সিদ্দিকী প্রমুখ আর শিক্ষার্থী হলেন জিল্লুর রহমান সিদ্দিকী, কবি-গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সিরাজুদ্দীন হোসেন এবং কমরেড আব্দুল হক।