যশোর বোর্ডে ষষ্ঠ কুষ্টিয়া সরকারি কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজের ১৩৭ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এক হাজার ৬৭ জন। এর মধ্যে পাস করেছেন ৯৬৭ জন। পাসের হার ৯০ দশমিক ৬৩ ভাগ। গত বছর এ কলেজ থেকে ৮৬ জন জিপিএ-৫ পেয়েছিলেন। যশোর বোর্ডে কুষ্টিয়া সরকারি কলেজ জিপিএ-৫ পাওয়ার দিক থেকে তৃতীয় এবং বোর্ড সেরার মধ্যে ষষ্ঠ স্থান লাভ করেছে। গতবারের থেকে এবার ৫১ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন। জেলায় পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ ১০ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।