যশোর বোর্ডে সপ্তম, জেলায় সেরা সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়
সাতক্ষীরা জেলায় সেরা ১০টি বিদ্যালয়ের তালিকায় প্রথম হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়। আর যশোর বোর্ডে জিপিএ-৫ পাওয়া সেরা ১০টি বিদ্যালয়ের মধ্যে নবম স্থান দখল করেছে এটি। এ বিদ্যালয় থেকে ১১৮ জন পরীক্ষা দিয়ে শতভাগই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। এটি বোর্ডের সেরা ২০টি বিদ্যালয়ের তালিকায় সপ্তম হয়েছে।সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়টি বোর্ডের সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে এবং জেলায় দ্বিতীয় স্থান দখল করেছে। এ বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষা দিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।জেলার সেরা ১০টি বিদ্যালয়: সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় প্রথম, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয়, কলারোয়া জিকেএমকে পাইলট বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১২৯ জন পরীক্ষা দিয়ে ১২৬ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। এ ছাড়া চতুর্থ সাতক্ষীরা পুলিশ উচ্চবিদ্যালয় ১৩, পঞ্চম বুধহাটা বিবিএম কলেজিয়েট বিদ্যালয় ৩৮, ষষ্ঠ তালা বিদে সরকারি উচ্চবিদ্যালয় ২১, সপ্তম নলতা উচ্চবিদ্যালয় ১৯, অষ্টম বল্লি মো. মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় ১১, নবম চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপিঠ ১৩ জন এবং দশম বদরতলা জেসি বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬৯ জন: সাতক্ষীরা সদর উপজেলায় ২৫৯, আশাশুনিতে ১৪২, কলারোয়ায় ৯৪, কালিগঞ্জে ৯৭, শ্যামনগরে ৫৬, তালায় ৮৬ এবং দেবহাটায় ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে।সদর উপজেলার সরকারি উচ্চবিদ্যালয় ৭৫, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ৫৬, পুলিশ লাইন স্কুল ১৩, বল্লি ১১, ঝাউডাঙ্গা ১১, পল্লীমঙ্গল নয়জন এবং আলীপুর ও পিএন স্কুল সাতজন করে, নবারুন, কারিমা, রসুলপুর ও কুশখালী স্কুল থেকে ছয়জন করে জিপিএ-৫ পেয়েছে।আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ৩৮, বদরতলা হাইস্কুল ১৩, সরাপপুর হাইস্কুল ১০, কুন্দুড়িয়া হাইস্কুল নয়জন এবং গাভা হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ছয়জন।তালা উপজেলার তালা বিদে সরকারি হাইস্কুল ২১, সরকারি বালিকা বিদ্যালয় পাঁচ, রথখোলা আট, কুমিরা মাধ্যমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু পেশাভিত্তিক পাঁচজন করে জিপিএ-৫ পেয়েছে।শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরণ পাইলট বিদ্যালয় ১৭, নুরনগর আশালতা ছয়জন এবং নকিপুর বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন।কালীগঞ্জ উপজেলার নলতা স্কুল ১৯ এবং চাম্পাফুল আচার্য প্রফুল্ল বিদ্যাপিঠ ১৩, ধুলিয়াপুর বিদ্যালয় ১৩, শ্রীকলা স্কুল আট, মৌতলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং রতনপুর হাইস্কুল থেকে ছয়জন করে জিপিএ-৫ পেয়েছে।কলারোয়ার কেএমকে পাইলট উচ্চবিদ্যালয় ৪০, বালিকা বিদ্যালয় ১৪, হঠাৎগঞ্জ স্কুল নয়, ধানদিয়া স্কুল চারজন, কলারোয়া মডেল হাইস্কুল, ঝাউতলা উচ্চবিদ্যালয় এবং কয়লা উচ্চবিদ্যালয় থেকে তিনজন করে জিপিএ-৫ পেয়েছে।দেবহাটা উপজেলার বয়রা স্কুল আট, টাউন শ্রীপুর স্কুল ছয়, পারুলিয়া হাইস্কুল চার, দেবীশহর বালিকা বিদ্যালয় ও ভাতশালা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনজন করে এবং চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া বালিকা বিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে।দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৫০ জন: দাখিল পরীক্ষায় এবার সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ২২৪টি মাদ্রাসা থেকে পাঁচ হাজার ৪৪৭ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার ৫১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫০ জন।সদর উপজেলার ৪৫টি মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন। এর মধ্যে আগড়দাঁড়ি দাখিল মাদ্রাসা ১২, খানপুর সিদ্দিকিয়া মাদ্রাসা ও ঘোনা রাহমানিয়া মাদ্রাসা ১১ জন করে এবং সাতক্ষীরা আলীয়া মাদ্রাসা থেকে আটজন জিপিএ-৫ পেয়েছে। শ্যামনগর উপজেলার ৩৭টি মাদ্রাসা থেকে ১৬৬, কালীগঞ্জ উপজেলার ২৭টি মাদ্রাসা থেকে ৮৭, আশাশুনি উপজেলার ৩৫টি মাদ্রাসা থেকে ৮৪, কলারোয়ার ৩৩টি মাদ্রাসা থেকে ৬৮, তালার ৩৬টি মাদ্রাসা থেকে ৭৬ এবং দেবহাটা উপজেলার ১১টি মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।এর মধ্যে পাটকেলঘাটা আলীয়া মাদ্রাসা ২০, বুধহাটা মাদ্রাসা ১৫, কুশলীয় দাখিল মাদ্রাসা, গুনকরকাটি মাদ্রাসা, কলারোয়া আলীয়া মাদ্রাসা ১১ জন করে, প্রতাপনগর দাখিল মাদ্রাসা সাত, কাজলা গরিবুল্লাহ মাদ্রাসা পাঁচ, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা চার, ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং শাহপুর দাখিল মাদ্রাসা তিনজন করে জিপিএ-৫ পেয়েছে।