যশোর রোডে সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে প্রখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ভারতে এসেছিলেন। একপর্যায়ে তিনি পশ্চিমবঙ্গের শরণার্থী শিবির পরিদর্শন করেন। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ সে অভিজ্ঞতারই নির্যাস।লক্ষ শিশু দেখছে আকাশ অন্ধকারউদর স্ফীত, বস্ফািরিত চোখের ধারযশোর রোডে—বিষণ্ন সব বাঁশের ঘরধুকছে শুধু, কঠিন মাটি নিরুত্তর। লক্ষ পিতা ভিজছে হিমেল বৃষ্টিতেলক্ষ মাতা দুঃখ দেখে দৃষ্টিতেলক্ষ ভাইয়ের হৃদয় শুধু যন্ত্রণালক্ষ বোনের নেইকো ঘরের সান্ত্বনা। লক্ষ মাসী ভাতের জন্য যায় মরেলক্ষ মাতুল মাতাল হয়ে শোক করেলক্ষ পিতামহের গৃহ চূর্ণপ্রায়পিতামহী হচ্ছে পাগল নিঃসহায়। হাঁটছে পাকে লক্ষ পিতার কন্যারা অবোধ শিশু ভাসিয়ে নিলো বন্যারালক্ষ মেয়ে করছে বমন আর্তনাদলক্ষ পরিবারের আশা চূর্ণ সাধলক্ষ প্রাণের উনিশ শত একাত্তরউদ্বাস্তু যশোর রোডে সব ধূসরসূর্য জ্বলে ধূসর রঙে মৃতপ্রায়হাঁটছে মানুষ বাংলা ছেড়ে কলকাতায়। সিক্ত মিছিল হাঁটছে মানুষ নিঃসহায়ত্রস্ত ভীত ক্ষুব্ধ বালক থমকে চায়স্তব্ধ আঁখি শীর্ণদেহ অস্থিসার মানববেশ এ ক্ষুধার্ত সব ফেরেশতার।কাঁদছে মাতা উঁচিয়ে আঙুল ঐ দেখায় দাঁড়িয়ে আছে সন্ন্যাসিনীর মতোই প্রায়সন্তানেরা শীর্ণপদে প্রার্থনায়পাঁচটি মাসের অন্নবিহীন যন্ত্রণায়।দুইটি শিশু দাঁড়িয়ে আছে বৃক্ষছায়নীরব চোখে আমায় শুধু দেখেই যায়অন্নজোটে সপ্তাহেতে একটি বারদুধের গুঁড়ো ক্লান্ত শিশু চায় না আর।সব্জি বিহীন অন্ন খেয়েই কাটছে দিনসপ্তাহেতে তিনটি দিনই অন্নহীনদুধের ছেলে করছে উপোস মৃতপ্রায়যা কিছু খায় করছে বমি যন্ত্রণায়। সামনে আমার কাঁদছিলো মা অন্ন চাই,বাংলা ভাষায় ডাক দিলো কে ‘শুনুন ভাই’ পরিচয়ের পত্র ছেঁড়া মাটির গায়ক্যাম্প অফিসের দ্বারে স্বামী দাঁড়িয়ে ঠাঁয়। খেলছে শিশু বানের পানি চারটি ধারশেষ হয়েছে দেবেনা আজ খাদ্য আরআমার ব্যাগে পয়সা—এ কি আমার পাপশিশুর চোখে দেখছি মোদের মৃত্যুশাপ। হাজার বালক লাইন দিয়েছে একটি ধারখাদ্য দেবে প্রতীক্ষাতেই দাঁড়িয়ে তারহল্লা কিছু করছে ছেলে নিরন্তরউঁচিয়ে লাঠি ছুটছে পুলিশ ক্রুব্ধস্বর।এমনি করে দাঁড়িয়ে এ কোন শিশুর দল হল্লা করে দিচ্ছে কিউ ঝড় বাদলমাথায় নিয়ে কান্না হাসির মাঝখানেখাদ্য কেন হচ্ছে দেয়া এইখানেঅফিস থেকে বেরিয়ে এলো একটি লোকহাজার বালক দেখলো চেয়ে কি উত্সুকপ্রার্থনা এ? “আজ আর কোন খাদ্য নাই”হল্লা করে হাজার ছেলে লক্ষ ভাই। ছুটলো সবাই তাঁবুর ঘরে প্রতীক্ষায়বসেই আছেন মাতাপিতা একটি ঠাঁয়কঠিন খবর ছুড়লো ছেলে—খাদ্য শেষরুগ্ন শিশু চমেক উঠে জীর্ণ বেশ। মাতার কোলে নবজাতক শিশুর শবঅদ্ভুত সব রোগে এখন ভুগছে সবদুঃখ-শোকের মদ গিলে আজ সব মাতালশরণার্থী শিবিরটাইতো হাসপাতাল। সীমান্তে আজ বানের পানি তা থৈ থৈসব ডুবেছে, খাদ্য দেবে পথটা কৈ?মার্কিন সব দেবতারা কোথায় আজ?বিমান থেকে শিশুর গায়ে ছুড়ছে বাজ? রাষ্ট্রপতি, কোথায় তোমার সৈন্যদল?বিমানবহর নৌবাহিনী অর্থবল?তারা কি আজ খাদ্য ওষুধ আনতে চায়?ফেলছে বোমা ভিয়েত্নামে নিঃসহায়?(অংশবিশেষ) অনুবাদ: খান মোহাম্মদ ফারাবী