যশোরে অস্ত্র-গুলি ও হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে পৃথক দুটি অভিযানে আজ শুক্রবার ভোরে তিনটি কাটা রাইফেল, চারটি দেশি পিস্তল, ১৫টি গুলি এবং এক কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।র‌্যাব-৬-এর উপসহকারী পরিচালক এবাদত হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী চক্রের কয়েকজন অস্ত্র কেনা-বেচার জন্য ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে এসেছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব আজ ভোরে ওই গ্রামে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে তিনটি কাটা রাইফেল, চারটি দেশি পিস্তল ও ১৫টি গুলি উদ্ধার করে ঝিকরগাছা থানায় জমা দেওয়া হয়।এবাদত হোসেন আরও জানান, অপর অভিযানে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এর দাম প্রায় কোটি টাকা। পরে যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছে উদ্ধার করা হেরোইন জমা দেওয়া হয়েছে।