যশোরে আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা জারিন রহমানের বাসভবনে বোমা হামলা হয়েছে। গতকাল বুধবার রাতে দুর্বৃত্তরা শহরের পুলিশ লাইন এলাকায় তাঁর বাসভবনে এ হামলা চালায়। বোমার স্প্রিন্টারে জানালার কাচ, বৈদ্যুতিক বোর্ড ও পানির লাইনের পাইপ ফেটে গেছে। এ সময় জারিন রহমানের ছেলে ছাত্রলীগের নেতা আরাফাত রহমান ওরফে বাসিতকে লক্ষ্য করে সন্ত্রাসীরা কয়েকটি গুলিও ছোড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান। রাতেই জারিন রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। জারিন প্রথম আলো অনলাইনকে বলেন, শহরের পালবাড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল সন্ধ্যা সাতটার দিকে তাঁর বাড়িতে ছয়-সাতটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ভয়ে তিনি এবং তাঁর ভাড়াটিয়ারা ঘরের দরজা আটকে দেন। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা বাড়ির পেছনে তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে চারটি গুলি ছোড়ে। কিন্তু সৌভাগ্যক্রমে সবাই বেঁচে যায়।এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দীন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বোমা হামলা হয়েছে, এটা ঠিক। কিন্তু গুলি ছোড়ার কথা শুনিনি।’