যশোরে উদীচীর নাট্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা শাখার উদ্যোগে প্রযোজনাভিত্তিক তিন দিনব্যাপী নাট্য কর্মশালা সম্পন্ন হয়েছে। ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় ৩০ জন নাট্যকর্মী অংশ নেন। প্রশিক্ষণ দেন নাট্যব্যক্তিত্ব প্রশান্ত হালদার। সংগঠন মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান প্রমুখ।