যশোরে জামায়াত নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া মাঠ থেকে আজ শনিবার সকালে আক্কাস আলী শেখ (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর ওয়ার্ডের সভাপতি। নিহতের ভাই আহমদ আলী শেখ বলেন, গতকাল রাতে তাঁর ভাই আক্কাস ও প্রতিবেশী মিজানুর রহমান খাজুরা বাজার থেকে ফিরছিলেন। পান্তাপাড়া মাঠের কাছে দুই-তিনজনের একটি দল তাঁর ভাইয়ের গতিরোধ করে। পরে মিজানুর রহমান তাঁদের ওই ঘটনার কথা জানান। তিনি বলেন, রাত একটার দিকে তাঁরা পান্তাপাড়া মাঠে আক্কাসের লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ আজ সকাল নয়টার দিকে ওই স্থান থেকে আক্কাসের লাশ উদ্ধার করেছে।