যশোরে ফুটবলে চ্যাম্পিয়ন সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় ও কাবাডিতে শহরের দানবীর হাজী মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফুটবলে সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং কাবডিতে হাজী মুহম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয় ৫৮-২৯ পয়েন্টে শার্শার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ জয়ের মধ্য দিয়ে বিদ্যালয় দুটি বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেল। শেষে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।