যশোরে মাটির সুরের লোকগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা গানের মাটির সুরের সন্ধানে ১৬ জানুয়ারি যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) বসেছিল লোক সংগীতের আসর রাখালিয়া। একতারা, দোতারা, মন্দিরা, তবলা আর বাঁশি বেহালার তালে যশোরের বেতার শিল্পীদের লোকগানে মিলনায়তন ভরা দর্শক যেন উপভোগ করেছিল মাটির সোধা গন্ধ, নদীর স্রোতের কুলকুল ধ্বনি ও শুকনো পাতার মর্মর ব্যাঞ্ছনা।অনুষ্ঠানে সহযোগিতা করেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস। তিনি বলেন, বর্তমান সংগীতের ধারায় বাংলা গান তার প্রাচীন ঐতিহ্য হারাতে বসেছে। বাঙালির পরিচয়ের শ্রেষ্ঠ মাধ্যম আউল-বাউল-ভাটিয়ালি-মুর্শিদী গান। বাঙালির পরিচয়কে তুলে ধরতে এ আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুস শহীদ। সঙ্গীত পরিবেশন করেন মঞ্জুর কাদের, মনিরুজ্জামান, শিরীন সুলতানা, শরিফুল ইসলাম, বিনয় কুমার বিশ্বাস, শাহজাহান আব্বাসী, মাসুদুর রহমান ও চন্দন ভট্টাচার্য।মানববন্ধন: যুদ্ধাপরাধীদের বিচার ও ১৯৭২ সালের সংবিধানের চার মূল নীতি পুনঃপ্রবর্তনের দাবিতে ১৯ জানুয়ারি যশোর শহরের গাড়িখানা সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের উদ্যোগে কর্মসূচিতে অংশ নেন জেলা মুক্তিযুদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, জেলা মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।