যশোরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নদী আর কাজী নজরুল ইসলাম হচ্ছেন সেই নদীর তরঙ্গ।’ প্রথম আলো বন্ধুসভা যশোরের আয়োজনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন।বন্ধুসভার কার্যালয়ে দুই কবির স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন। আলোচনা করেন যশোর ইনস্টিউটিটের নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, আবদুর রাজ্জাক, আলফাজ উদ্দীন, বিমল রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, নাজমা পারভীন প্রমুখ।