যশোরে লোকসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাটির টানে, মাটির গানে, লাগুগ দোলা আবার প্রাণে’—এ স্লোগানে উদীচী যশোর সংসদের আয়োজনে দুই দিনব্যাপী লোকসংগীতের উৎসব গতকাল থেকে শুরু হয়েছে।বিকেলে টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উদীচীর উপদেষ্টা ডা. কাজী রবিউল হক, ভারপ্রাপ্ত সভাপতি সৌমেশ মুখার্জি প্রমুখ।বাবুল জলদাশের ঢোল বাজানোর মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে সিলেটের শিল্পীরা রাধারমণ, হাসন রাজা, দূরবীন শাহ ও আবদুল করিমের গান, খুলনার শিল্পীরা পট ও অষ্টক গান, রংপুরের শিল্পীরা ভাওয়াইয়া এবং ঢাকা ও স্থানীয় শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।আজ সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে নেত্রকোনার শিল্পীদের বাঁশির সুরের মধ্য দিয়ে।