যশোরে শিবিরের ২৯ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের শিবির-নিয়ন্ত্রিত বিভিন্ন ছাত্রাবাসে (মেস) অভিযান চালিয়ে পুলিশ আজ শনিবার ভোরে ২৯ জনকে আটক করেছে। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের করা মামলায় তাদের আটক করা হয়।সকাল সাতটার দিকে তাদের যশোর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক আবদুল্লাহ আল মামুন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কোতোয়ালি থানা পুলিশ জানায়, পুলিশ আজ ভোরে কলেজ ক্যাম্পাস এলাকায় শিবির-নিয়ন্ত্রিত মুন্সিবাড়ী ছাত্রাবাস ও আশিক ভিলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে। তারা সবাই শিবিরের কর্মী বলে পুলিশ দাবি করেছে।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি এম এম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সেই ঘটনার জের ধরে উভয় পক্ষ থানায় মামলা করে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।