যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত দুই দিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। আজ বুধবার সকাল সাতটা পর্যন্ত যশোরে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অবস্থা আরও কয়েক দিন চলবে। ঘন কুয়াশা ও শীতের প্রকোপে জনজীবন বেশ বিপর্যস্ত। ছিন্নমূল মানুষ আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে। দিনমজুর শ্রেণীর মানুষ কাজের সন্ধানে বের হতে পারছে না। তবে সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললে তাপমাত্রা বাড়তে থাকে।