যশোরে সাড়ে ছয় কোটি টাকার পাট পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার আহাদ জুট স্পিনার্স লিমিটেডের ছয়টি গুদামে আগুন লেগে সাড়ে ছয় কোটি টাকা মূল্যের ৩০ হাজার মন পাট পুড়ে গেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর চারটি ইউনিটের সাতটি দল পাঁচ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আহাদ জুট স্পিনার্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও রপ্তানি) এ এস কে সাজ্জাত হোসেন প্রথম আলোকে বলেন, জুট স্পিনার্স লিমিটেডের সাতটি অ্যাসল্টিং গুদামের মধ্যে ছয়টিতে ৩০ হাজার মণ পাট রাখা ছিল। এর বর্তমান বাজারমূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা। ছয়টি গুদামের সব পাটই আগুনে পুড়ে গেছে বলে তিনি জানান। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হতে পারে।