যশোরে ৬৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বিডিআর বিদ্রোহের ঘটনায় সদর উপজেলার ঝুমঝুমপুর ২২ রাইফেল ব্যাটালিয়নের ৬৩ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ আজ বুধবার সকাল নয়টায় এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সাতজনকে সর্বোচ্চ সাত বছর করে, দুইজনকে ছয় বছর করে, চারজনকে পাঁচ বছর করে, সাত জনকে চার বছর করে, একজনকে তিন বছর, চারজনকে দুই বছর করে, চারজনকে দেড় বছর করে, ২৯ জনকে এক বছর করে, চারজনকে ছয় মাস করে ও একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আদালতে রায় ঘোষণা করেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। রায় ঘোষণার পর আসামিদের যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।