যশোরে ৭৯টি কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে আজ রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দেশি প্রজাতির ৭৯টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছেন। পরে দুপুরের দিকে কচ্ছপগুলো বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার নাভারন মোড়ে বরিশাল থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের একটি বাসে ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তল্লাশি চালান। এ সময় তাঁরা বাসে তিনটি চটের বস্তা দেখতে পান। বস্তাগুলোর ভেতর থেকে ৭৯টি কচ্ছপ উদ্ধার করা হয়।এ ব্যাপারে ২৬ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর এ কে এম রায়হান প্রথম আলো ডটকমকে বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে বরিশাল থেকে কচ্ছপগুলো সাতক্ষীরা সীমান্তে নেওয়া হচ্ছিল। প্রতিটি কচ্ছপের ওজন এক থেকে দেড় কেজির মতো। তবে জব্দ করা কচ্ছপের দাবিদার পাওয়া যায়নি।