যশোরের মনিহার চত্বরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সমাবেশ থাকায় যশোর শহরের মনিহার চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার বিকেল চারটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ১৪৪ ধারা জারি করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার বণিক জানান, শহরের মনিহার চত্বরে একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির সমাবেশের ডাক দেয়। সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, ‘সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন ওরফে দাদা রিপন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ আহ্বান করা হয়েছিল। কিন্তু বিরোধীদলীয় নেত্রী এ পথ দিয়ে খুলনায় যাবেন বলে কর্মসূচির ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে আমরা জানি। শুনেছি ছাত্রশিবিরেরও নাকি কর্মসূচি ছিল।’এ ব্যাপারে ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের কোনো কর্মসূচি ছিল না। কি জন্য প্রশাসন ছাত্রশিবিরের কথা বলছে আমরা জানি না।’