যা কিছু গৌরবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড মোহাম্মদ আশরাফুলের। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সেঞ্চুরির দিন আশরাফুলের বয়স ছিল ১৭ বছর ৬১ দিন।  মিনিটের হিসাবে টেস্টে দ্রুততম ফিফটি মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ৫০ ছুঁয়েছিলেন ২৭ মিনিটে। বল লেগেছিল ২৬টি, বলের হিসাবে যেটি দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে কম বয়সে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার, ১০ উইকেট পাওয়ার দিন বয়স ছিল ১৮ বছর ৪০ দিন। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট অভিষেকেই ‘ক্যারিয়িং দ্য ব্যাট থ্রু আউট দ্য ইনিংস’-এর কীর্তি গড়েছিলেন বাংলাদেশের জাভেদ ওমর বেলিম (৮৫*)। টেস্ট ইতিহাসে এই কীর্তি আছে আর মাত্র দুজনের—অস্ট্রেলিয়ার জ্যাক ব্যারেট ও ইংল্যান্ডের পেলহাম ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান ও জিম্বাবুয়ের ডেভিড হটনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন আমিনুল। নাঈমুরের ১৩২ রানে ৬ উইকেট অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কোনো বোলারের সেরা বোলিং। দুই অভিষিক্ত ওপেনারের দ্বিতীয় সর্বোচ্চ জুটিটি বাংলাদেশের তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকের (২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে ১৬১)। সর্বোচ্চ ২৪৯ রানের জুটি পাকিস্তানের খালিদ ইবাদুল্লাহ ও আবদুল কাদিরের।