যাঁদের হারিয়েছি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরে চলার পথে আমরা হারিয়েছি সমাজ সচেতন ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ মীর্জা আজিজা ইদরিসকে। মানুষের যেকোনো বিপদে পাশে গিয়ে সহমর্মিতার হাত বাড়াতেন আজিজা। তিনি গণতন্ত্রী পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য, নারী প্রগতি আন্দোলনের নেত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। গত ১৭ অক্টোবর তিনি মারা যান।কুটিরশিল্পের রানি হিসেবে খ্যাত জাহান আরা বেগমকে হারিয়েছি চলতি বছরের শুরুতেই।যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া স্বর্ণপদক, তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর পদক, বাংলাদেশের স্বাধীনতা পদক, তিনবার জাতীয় সমবায় পুরস্কার, সাদামনের মানুষসহ অসংখ্য পদক পেয়েছেন জাহান আরা বেগম। দীর্ঘ ৬৫ বছরের কর্মময় জীবন পাড়ি দিয়ে ১৬ জানুয়ারি তিনি মারা যান।