যাঁরা গণতন্ত্র বোঝেন না, তাঁরাই এখন ক্ষমতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশের জন্য যাঁদের মায়া নেই, গণতন্ত্র নামের বিষয়বস্তু যাঁরা বোঝেন না, যাঁরা বোঝেন ক্ষমতা, তাঁরাই এখন ক্ষমতায়।’ তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘তাঁরা ক্ষমতায় যাওয়ার জন্য সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁদের অবৈধ কর্মকাণ্ডের বৈধতা দেবেন। যেই প্রধানমন্ত্রী আগেই প্রতিশ্রুতি দিয়েছেন সব অবৈধকে বৈধ করবেন, সেই প্রধানমন্ত্রীর কাছে বৈধ কিছু আশা করা যায় না।’আজ মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন কোর্ট এলাকায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক মন্ত্রী মতিন চৌধুরীর স্মরণসভা ও ইফতার মাহফিলে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। নারায়ণগঞ্জ নগর বিএনপি ও মহানগর যুবদল এ স্মরণসভার আয়োজন করে।গয়েশ্বর চন্দ্র বলেন, দেশ আজ কঠিন সময় পার করছে। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। দেশে নতুন কোনো কলকারখানা স্থাপন করা হচ্ছে না। অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু হয়ে পড়েছে। শেয়ারবাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্র স্থাপনের মাধ্যমে লুটপাট করা হচ্ছে।গয়েশ্বর চন্দ্র বলেন, মতিন চৌধুরী ছিলেন একজন নিবেদিত নেতা। তাঁর সম্পর্কে অল্প কথায় যেমন বলে শেষ করা যাবে না, তেমনি অনেক সময় ধরেও তার গুণের কথা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ লোক।শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাঈনুদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ।