যাঁরা যুক্ত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজিয়া খানস্বাধীন চলচ্চিত্র পরিচালকবেশ কিছু বছর আগে ইতিহাস কন্যা চলচ্চিত্রটিতে কাজ করেছি। এখানে আমি সম্পাদনা ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। এর প্রিমিয়ার শো হয়েছিল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। উপচে পড়া ভিড় ছিল সেদিন। বন্ধুবান্ধব, পরিচিত-অপরিচিত, বিশিষ্টজনেরা সবাই এসেছিলেন। সবাই খুব উচ্ছ্বসিত ছিলেন সেদিন। প্রত্যেকের ব্যক্তিগত উচ্ছ্বাসটা প্রকাশ পেয়েছে। ভালো কাজের প্রশংসা তো পেয়েছি। এ ছাড়া সমালোচনাও শুনতে হয়েছে। কেউ বলেছে সম্পাদনার কাজটা আরেকটু ভালো হতে পারত। তাদের অবশ্য অনেকেই জানত না কাজটি আমি করেছি। দর্শক হিসেবেও আমার মনে হয়েছে, কিছু কিছু জায়গা আরও ভালো হতে পারত। একটা জায়গায় গিয়ে শেষ করে দেওয়া যেত। কিন্তু তা করা হয়নি। তবে সব মিলিয়ে ভালো এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের সঙ্গে কাজ করার অনুভূতিই অন্য রকম।মুনিরা মোরশেদআলোকচিত্রীপ্রায় ১২ বছর আগের কথা। সেই ১৯৯৮ সালে শামীম আখতারের ইতিহাস কন্যার কাজ করেছিলাম। এটি আমার কাছে একদম অন্য রকম অভিজ্ঞতা ছিল। এই কাজের মধ্য দিয়ে আমি নতুন পরিচয় পাই। ইতিহাস কন্যা চলচ্চিত্রে স্থির আলোকচিত্রী হিসেবে কাজ করি। এ কাজের আগে শুধু মোরশেদুল ইসলামের (আমার স্বামী) সঙ্গে কাজ করেছি। নিজের মানুষের সঙ্গে কাজ করেছি। তাই হয়তো সেভাবে স্বীকৃতি পাইনি। কিন্তু ইতিহাস কন্যা দিয়ে প্রথম সেই স্বীকৃতি অর্জন করি। এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে। ১৯৯৯ সালে এটি যখন প্রদর্শিত হয়, তখন আলোকচিত্রী হিসেবে আমার নামটি দেখানো হলো। এরপর নানা জায়গা থেকে নানাজন অভিনন্দন জানিয়েছে। সবাই বলেছে, ভালো কাজ করেছি। কাজটা যে পরিশ্রম করে করেছি, তা কারও বুঝতে বাকি থাকল না। আমার কিংবা আমার কাজের মূল্যায়ন সেবারই প্রথম হয়। শামীম আখতারের মতো নির্মাতার সঙ্গে কাজ করার অনুভূতিও অন্য রকম। এ প্রজন্মের ছেলেমেয়েদের জন্য এ রকম আরও অনেক চলচ্চিত্র তৈরি করা উচিত। কেননা, চলচ্চিত্র অনেক শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে সঠিক তথ্য ও ইতিহাস তারা জানবে। তাদের সে আগ্রহ আছে। সেই সময়ে ইতিহাস কন্যা ব্যাপক সাড়া ফেলেছিল। এর আরও প্রদর্শনী করা উচিত। তাহলে যারা দেখার সুযোগ পায়নি তারা সেটি পাবে।