যাঁরা সম্মাননা পাচ্ছেন
যাঁরা সম্মাননা পাচ্ছেন তাঁদের মধ্যে ভারতের জয়প্রকাশ নারায়ণ, হেমন্ত মুখোপাধ্যায়, রমেন মিত্র, ইলা মিত্র, সলিল চৌধুরী, বৈদ্যনাথ মজুমদার, হাবুল ব্যানার্জি, সত্যেন বোস, মেজর জেনারেল জি সি নাগরা, প্রবোধ চন্দ্র, কল্যাণী শাহ, খসরু রুস্তমজী, অজিত দাশ, মনসুর হাবিবুল্লাহ, বরুণ সেনগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, সুজিত দে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এ কে গোপালান, মকবুল ফিদা হুসেন, সুনীল দত্ত, নার্গিস দত্ত, আবু বরকত আতাউর গনি খান চৌধুরী, নন্দিনী শ্বেতপতি, নেপাল নাগ, হূত্বিক ঘটক, ড্যান কগিন, শ্রীলঙ্কার স্যার সেনারত গুনাবর্ধনে ও অস্ট্রেলিয়ার উইলিয়াম এ এস ওডারল্যান্ড মারা গেছেন। তাঁদের পক্ষে পরিবারের সদস্যরা সম্মাননা নেবেন। এ ছাড়া ভারতের মার্গারেট রোজ মাওলাং, জগদীশ সি শর্মা, রেণু চক্রবর্তী, আবদুস সালাম, মান্না দে, হরিনারায়ণ চক্রবর্তী, রিংকি রায় ভট্টাচার্য, আশরাফি বেগম, আনন্দজি শাহ, সুখরঞ্জন দাশগুপ্ত, নার্গিস জাহাঙ্গীর রাবাত, নীরেন্দ্র সেনগুপ্ত, শান্তিময় রায়, জিষ্ণু দে, অংশু প্রসাদ, মিরা দে, খগেন দাস, নিবেদিতা নাগ, বিবেকানন্দ মুখোপাধ্যায়, নিখিল চক্রবর্তী, প্রীতিশ নন্দী, বাসাব সরকার, কৃষ্ণা দেবনাথ, যুক্তরাষ্ট্রের লিংকন সি চেন ও মার্থা চেন, স্টিফেন মার্গলিন ও টাউনসেন্ড সোয়েজে, যুক্তরাজ্যের ডেভিড স্টিল, নেপালের অর্জুন নরসিংহ, দমন নাথ দুঙ্গানা, চক্র প্রসাদ বাস্তোলা, ফ্রান্সের পৃত্থিন্দ্রা মুখার্জি, সুইডেনের সৈয়দ আসিফ শাহকর ও ভুটানের দাশো কর্মা দর্জিকে সম্মাননা দেওয়া হচ্ছে। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো ভারতের জিবি হাসপাতাল ও রাশিয়ার প্রাভদা।