যাকে সমর্থন দিয়েছি, সে-ই জয়ী হবে: জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমি যাকে সমর্থন দিয়েছি, সে-ই নির্বাচনে জয়ী হবে বলে বিশ্বাস করি।’আজ শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের এই নেতা। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।জাহাঙ্গীর বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। আবহাওয়াও ভালো। আশা করছি, অনেক বেশি ভোট পড়বে।’ব্যালট পেপারে নাম থাকলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণের উন্নয়নের জন্যই ভোট। আশা করি, সত্, যোগ্য ও দক্ষ লোক নির্বাচিত হবে।’ তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, তার পক্ষে কাজ করতে আমি নির্বাচন থেকে সরে গেছি।’