যাতায়াত সহজ করতে কপ্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সাসেক্সে প্রাসাদের মতো এক বাড়িতে উঠেছেন গ্র্যামি পুরস্কারজয়ী ব্রিটিশ সংগীততারকা অ্যাডেল। ১০ কক্ষের ওই বাড়িতে জোড়া সুইমিং পুল ও টেনিস কোর্টসহ বিলাসী জীবনযাপনের সব উপকরণ রয়েছে। একটি হেলিকপ্টারের লাইসেন্স পেলে আয়েশের ষোলকলা পূর্ণ হয়। এ জন্য এই লাইসেন্সের অনুমতি চেয়ে আবেদন করেছেন অ্যাডেল। এখন যদি ওই বাড়িতে হেলিকপ্টার ওঠানামা করানোর অনুমতিটা মেলে, তাহলে যাতায়াতে গাড়ির ওপর তাঁর নির্ভরতা অনেকটা কমে যাবে। এতে সময়ও যেমন বাঁচবে, তেমনি সড়ক পথে চলাচলের ঝক্কিও যাবে চুকে। স্ক্রিন।