যাত্রাবাড়ী থেকে ১৬০ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ মঙ্গলবার সকালে ১৬০ কেজি (চার মণ) গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপাঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে।