যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীতে ভাঙ্গাপ্রেস এলাকার কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশের একটি কড়ইগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরনে আকাশি রঙের ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি ছিল।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত লাশের বিভিন্ন আলামত পরীক্ষা করে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। তিনি আরও বলেন, যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।