যাত্রাবাড়ীতে এক যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর পানি শোধনাগারের পাশ থেকে গতকাল রাত নয়টার দিকে ইমতিয়াজ হোসেন ওরফে জিকু নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ১১৩ মানিকনগর খালপাড় এলাকার মেছের আলীর ছেলে।পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা তিনটার দিকে মুঠোফোনে একটি ফোন পেয়ে জিকু বাইরে যান। এরপর গত দুই দিন আর বাসায় ফেরেননি। পরে গতকাল রোববার স্থানীয় লোকজন তাঁর লাশ ওই এলাকায় পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ রাত নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুম নামের একজনকে আটক করা হয়েছে।