যাত্রাবাড়ীতে ও মেডিকেল কলেজের সামনে থেকে শতাধিক দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছেন। ঢাকা সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীতে শহীদ ফারুক সড়কে অভিযান চালিয়ে উভয় পাশে থাকা ২০-৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।বেলা একটার দিকে আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় সেখানে ফুটপাতে থাকা শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ এ আদালত পরিচালনা করেন। এ সময় মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত ছিল।