যাত্রাবাড়ীতে দগ্ধ আরেকজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতা তৈরিতে ব্যবহূত আঠা প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের আরেকজন আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে মারা গেছেন। তাঁর নাম আমিনুর বেগম। এ নিয়ে গত বুধবার রাসায়নিক দ্রব্য থেকে সূত্রপাত হওয়া আগুনে মৃত্যের সংখ্যা দাঁড়াল ১০ জনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত বুধবার দক্ষিণ যাত্রাবাড়ীতে লিলি কেমিক্যাল কারখানায় আগুন লাগে।