যাত্রাবাড়ীতে মাথাবিহীন আট টুকরা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকা থেকে আজ শুক্রবার এক যুবকের মাথাবিহীন আট টুকরা করা লাশ উদ্ধার করা হয়েছে। এই টুকরাগুলো ওই এলাকার বিভিন্নস্থানে ফেলে রাখা ছিল। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আবুল কাশেম দুপুর ১২টার দিকে প্রথম আলো অনলাইনকে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে তিনি এ ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি। এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গেছে।