যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় আজ সোমবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে সাইদুর রহমান (২১) নামে আনসারের এক সদস্য নিহত হয়েছেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, আজ মীর হাজীরবাগ এলাকায় সিটি ওভার সিজ সিএনজি ফিলিং স্টেশনে সাইদুর রহমান দায়িত্ব পালন করছিলেন। বেলা আড়াইটার দিকে ছয়-সাতজন যুবক ওই স্টেশনে ঢুকে সাইদুরকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। সাইদুরের শরীরে তিনটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল চারটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।ওসি জানান, ঘটনার কারণ জানা যায়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।