যাত্রাবাড়ীতে সিটিপল্লি বস্তিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সিটিপল্লি বস্তিতে আজ বৃহস্পতিবার আগুন লেগেছে। সকাল নয়টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ফায়ারম্যান মো. মহরম আলী জানান, আগুনের খবর পাওয়ার পর পোস্তগোলা, খিলগাঁও ও ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান তিনি।