যাত্রাবাড়ীর অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ যাত্রাবাড়ীতে গতকাল বুধবারের অগ্নিকাণ্ডে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে।তাঁরা হলেন—কোহিনুর (২৭), স্বামী সেলিম এবং শাহিনুর (২৫), স্বামী সুরুজ মিয়া। তাঁরা দুই বোন। উভয়ে মুন্সিগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা এবং ঢাকার ৬৬৮ ধোলাইরপাড়ের বাসায় থাকতেন। পরিচয় পাওয়া আরেকজন হলো সুমি (১২)। সে মুন্সিগঞ্জের শ্রীনগরের দিঘলী গ্রামের বাসিন্দা শহীদের মেয়ে। সুমিও ৬৬৮ ধোলাইরপাড়ের ওই বাসায় বসবাস করত। তিনজনই ওই কারখানার শ্রমিক ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে কোহিনুর ও শাহিনুরের স্বামী এবং সুমির বাবা সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে এসে লাশ শনাক্ত করেন।লিলি কেমিক্যাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কারখানা ও গুদামে জুতার আঠা তৈরির জন্য ব্যবহূত রাসায়নিক দ্রব্য থেকে গতকালের আগুনের সূত্রপাত হয়। এতে নয়জনের প্রাণহানি ঘটে।