যাত্রাবাড়িতে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আজ সোমবার দুপুর একটার দিকে ছিনতাইকারীরা গুলি করে আবুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ ৬০ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন আবুল হোসেনের ভাষ্যমতে, কর্মস্থল আবুল খায়ের ট্রেডার্স থেকে তিনি টাকা নিয়ে হেঁটে ন্যাশনাল ব্যাংকের শহীদ ফারুক সড়কের শাখায় জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের কাছাকাছি পৌঁছার পর ছিনতাইকারীরা তার বাঁ পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আবুল কাশেম প্রথম আলো ডট কমকে বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।