যাত্রাবাড়িতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ি থানার গোলাপবাগে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী মামুনের ১ নং গোলাপবাগের বাসায় এসে বেল বাজায়। এসময় দরজা খুলে দিলে সন্ত্রাসীরা মামুনকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মামুনের প্রতিবেশী সাইফুদ্দিন জানান, গুলির শব্দে মামুনের বাড়িতে এসে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তারা। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত থাকতে পারে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেন নি।যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।