যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার হলে যানজট কমবে: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হলে রাজধানীতে যানজট কমবে। একই সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগও সহজ হবে।আজ মঙ্গলবার দুপুরে ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ উপলক্ষে গোলাপবাগ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি এর নাম ঢাকার প্রয়াত মেয়র মো. হানিফের নামে করার ঘোষণা দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ রাজউক ও সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে সভাপতি হিসেবে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।