যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আজ শুক্রবার এক অজ্ঞাত শিশুর (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার সুলতানা কামাল ক্লাবের সামনের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি অর্ধগলিত অবস্থায় ছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।পুলিশ ধারণা করছে, শিশুটি সেতুর ওপর থেকে পড়ে গেছে অথবা কেউ খুন করে ফেলে দিয়ে গেছে।