যাত্রাবাড়ী থেকে ৪২টি বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার এক বাসা থেকে ৪২টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাড়ির কেয়ারটেকার বেলায়েতকে আটক করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম ও সমাজসেবা শাখার সহকারী কমিশনার আশরাফুজ্জামান দোলা জানায়, গতকাল মঙ্গলবার রাতভর মীর হাজিরবাগ এলাকায় অভিযান চালায় ডিবি। আজ সকালে ওই এলাকার ৩৬৬ নম্বর বাড়ির নিচতলা থেকে ৪২টি বোমা এবং তৃতীয় ও পঞ্চম তলা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিক আতাউর রহমান লিটু। তিন যুবদলের কর্মী বলে জানা গেছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। উদ্ধার হওয়া বোমাগুলোর মধ্যে আটটি পেট্রলবোমা, ৩২টি ছোট বোমা এবং দুটি মাঝারি আকৃতির বোমা।