যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা সড়ক এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে কনকর্ড আবাসন প্রকল্পসংলগ্ন একটি নির্জন স্থানের পুকুরে ভাসমান ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির হাত-পা রশি দিয়ে বাঁধা ও পরনে শুধু একটি টি-শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হাত-পা বেঁধে কোনো যানবাহন থেকে ওই পুকুরে ফেলে দেয়। পরে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়। লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দেয়।এসআই আরও জানান, ওই ব্যক্তি স্থানীয় নয়। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।