যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে সাদ্দাম মার্কেটের বিপরীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আজ সোমবার সকাল সাতটার দিকে ওই ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর হবে। পরনে ছিল ফুলপ্যান্ট ও স্ট্রাইপ শার্ট। তিনি আরও বলেন, গতকাল গভীর রাতে সন্ত্রাসীরা তাঁকে জবাই করে লাশটি ওখানে রেখে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।