যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস উপমা (৬)। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে বাবার হাত ধরে গোলাপবাগ বিশ্বরোড সড়ক পার হচ্ছিল উপমা। কিন্তু সড়কের মাঝখানে এসে বাবার হাত ছেড়ে সে দৌড়ে রাস্তার অন্যপ্রান্তে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগামীর সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।এসআই আরও জানান, উপমা মা-বাবার সঙ্গে একই এলাকার ২৩/৩ বাড়ির একটি বাসায় থাকত। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তবে পুলিশ অটোরিকশাটি আটক করেছে।