যাত্রাবাড়ীতে গৃহবধূ খুন, সতিন গ্রেপ্তার
রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় হাজেরা বেগম (২৮) নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হাজেরার সতিন শিউলিকে গ্রেপ্তার করেছে।আজ সোমবার সকালে পুলিশ উত্তর যাত্রাবাড়ীর কবরস্থান-সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে হাজেরা বেগমের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, গতকাল রোববার গভীর রাতে বাদল সরকারের দ্বিতীয় স্ত্রী হাজেরা বেগম খুন হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি মর্গে পাঠায়। তিনি আরও জানান, ওই বাসায় বাদল সরকার তাঁর দ্বিতীয় স্ত্রী হাজেরাকে নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তৃতীয় স্ত্রী শিউলি ওই বাসায় ওঠেন। গতকাল রাতে তাঁর দুই স্ত্রীর মধ্যে দুই সতিনের মধ্যে ঝগড়া হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিউলি তাঁর সতীন হাজেরাকে হত্যার কথা স্বীকার করেছেন।এ ঘটনায় নিহত হাজেরা বেগমের বোন আয়েশা আক্তার বাদী হয়ে শিউলিকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। পুলিশ শিউলিকে গ্রেপ্তার করেছে।নিহত হাজেরার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মালংচড়া গ্রামে।